বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইংরেজিতে আটকানোর কী আছে : জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রলের শিকার হয়ে ইংরেজিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঢাকাই সিনেমার হিরো জায়েদ খান। সেই ইংরেজি বলা নিয়ে আবারও সমালোচনার মুখে পড়েন এই নায়ক। এ বিষয়ে শেষমেশ সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘১৫ মিনিট টানা ইংরেজি বললে টেন্স ভুল হতেই পারে। আমি ইংরেজি মাধ্যমে পড়ে আসিনি। সবচেয়ে বড় কথা হলো—ভাষা এসেছে নিজের বক্তব্য অপরকে বোঝানোর জন্য। আমি বোঝাতে পেরেছি কিনা সেটাই মূল কথা। আমার কথা যদি তারা না বুঝত তাহলে কথা ছিল।’

চিত্রনায়ক আরও বলেন, ‘অনেকেই বলছে—আমিও নাকি ইংরেজিতে আটকে গিয়েছি। ইংরেজিতে আটকানোর কী আছে? ইউরোপ-আমেরিকায় ইংরেজি ভাষা বলতে টেন্স লাগে না। তারা বলছে—আমি কেন জেলাস বলেছি, জেলাসি হবে। এই ভুল কি ধরার মতো? ওরা বিদেশ যায়নি, তাই গ্রামার নিয়ে ওদের এত সমস্যা।’

আরও পড়ুন : ‘নারী আসলে কিসে আটকায়?’ জানালেন জায়েদ খান

পাকিস্তানি ক্রিকেটার ইনজামামুল হকের প্রসঙ্গ তুলে জায়েদ বলেন, ‘ইনজামামুল হক কোনোদিন ইংরেজি বলতে পারেননি। তাকে উর্দুতে প্রশ্ন করা হতো। এসব ক্ষেত্রে অনেক স্থানে দোভাষী থাকে। যারা অনুবাদ করে দেয়। সেই জায়গায় আমি নিজেই ইংরেজি বলে গেছি।’

এই অভিনেতা আরও বলেন, ‘কিছু মানুষ আছেন যারা অন্যকে টেনে নামানোর চেষ্টা করেন। আমি টানা ১৫ মিনিট ইংরেজি বললাম, এটা পজিটিভলি দেখা উচিত ছিল। সেখানে তারা ভুল ধরছে। ওই যে লোকে বলে—যাকে দেখতে পারে না, তার চলন বাঁকা। এরা আসলে অযোগ্য, অযোগ্যরা খুঁজে খুঁজে অপরের ভুল বের করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১০

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১১

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১২

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৩

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৪

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৫

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৬

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৭

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৮

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৯

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

২০
X