বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী। ছবি: সংগৃহীত
বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী। ছবি: সংগৃহীত

বাবা হারালেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাবার নাম সিরাজ উদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

রাফীর বাবার মৃত্যুর বিষয়টি একাধিক অভিনেতা-অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। তার মধ্যে অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নির্মাতার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।

রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X