কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তাণ্ডবের পূর্বাভাস, প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে শাকিব খান (ভিডিও)

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

চারপাশে অশান্ত হাওয়া। আকাশে যেন জমে আছে ভয়ংকর কিছু। আবহাওয়ার অফিস নয়, এবার এই ভয়াবহতার পূর্বাভাস এসেছে সিলভার স্ক্রিন থেকে। আসছে ‘তাণ্ডব’। মুখোশের আড়ালে এক মানুষ, যার পরিচয় পাওয়া যায় ঠিক শেষ দৃশ্যে।

গত কোরবানির ঈদে সিনেমা হলে ‘তুফান’ তুলেছিলেন ঢালিউড কিং। আর এবার ঈদে তার হাত ধরেই আসছে এক ‘তাণ্ডব’, যা শুধু সিনেমা নয়, এক ধ্বংসাত্মক আগমনী বার্তা।

সদ্য প্রকাশিত ১ মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্ট ভিডিওতে যেন মিশে গেছে আবহাওয়া ও অ্যাকশনের থ্রিল।

ভয়ংকর এক বার্তায় শুরু হয় ট্রেলার, যা দেখতে দেখতে যেন দর্শকও শ্বাস আটকে রাখে। পুরো ভিডিওজুড়ে মুখোশে ঢাকা চরিত্রটি। কেউ জানে না সে কে, কী চায়। আর ঠিক শেষ মুহূর্তে মুখোশ সরিয়ে প্রকাশ পায় পরিচিত মুখ ‘শাকিব খান’।

এরপরই উঠেছে প্রশ্ন, এই চরিত্রটা কি সত্যিই নায়ক? নাকি গল্পে উল্টো কিছু? এদিকে পরিচালক রাহিন রাফি কোনো উত্তর দেননি। তিনি দিয়েছেন শুধু আগুনে উত্তেজনা আর রহস্যের ছাপ।

শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। তবে প্রকাশিত এই ভিডিওতে সবচেয়ে আলোচিত উপস্থিতি। জয়া আহসানের বন্দুকধারী রূপ, যেখানে দেখা যায় তিনিই শাকিব খানের বিপক্ষে অস্ত্র তাক করছেন!

সিনেমাটির প্রযোজনা করছে আলফাই প্রোডাকশন। সহ-প্রযোজনায় রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং এসবিএফ।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ঈদের এই তাণ্ডব শুধুই আরেকটা সিনেমা নয়। এটা এক ঘূর্ণিঝড়, যা প্রেক্ষাগৃহে এনে দেবে ধ্বংসাত্মক উত্তেজনা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১০

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১২

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৩

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৪

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৫

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৭

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৮

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X