বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সহকারীদের আচরণে ক্ষিপ্ত দোয়েল

দিলরুবা দোয়েল ও মেহেদী হাসান হৃদয়। ছবি : সংগৃহীত
দিলরুবা দোয়েল ও মেহেদী হাসান হৃদয়। ছবি : সংগৃহীত

চলচ্চিত্রের ঝলমলে পর্দার আড়ালে চলছে তিক্ততার গল্প। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। দাবি, কাজ করেও পাননি পারিশ্রমিক। শুধু তাই নয়, নির্মাতার সহকারীদের ‘অপেশাদার ও দুর্ব্যবহারপূর্ণ’ আচরণ নিয়েও ক্ষোভ ঝেড়েছেন এই অভিনেত্রী। সিনেমার আলো ম্লান করে এখন খবরের শিরোনামে উঠেছে এই বিতর্ক।

জানা যায়, সিনেমাটিতে নায়িকার কিছু অংশের ডাবিং করেছিলেন দোয়েল। কিন্তু সেই কাজের পারিশ্রমিক পাননিই এমনই অভিযোগ তার।

এ বিষয়ে দোয়েল গণমাধ্যমকে বলেন, আমি ডাবিং করেছিলাম, পয়সা পাইনি। হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ডাবিংটা করে দিতে হবে, না হলে তারা সেন্সর করাতে পারছিলেন না। আমি বলেছিলাম, স্পট পেমেন্ট করতে হবে, কিন্তু পাইনি। ডাবিংয়ের পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি। টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় ছবি বানিয়ে, কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক।

এদিকে নির্মাতার সহকর্মীদের আচরণ নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে। যদি সবকিছু নিজেরাই করতে পারে, তাহলে শিল্পীদের কেন ডাকছে? রাত ১২টায় ফোন দিয়ে কাজ করাতে পারবেন, কিন্তু টাকা দিতে পারবেন না, এটা কেমন কথা!

পরে অভিনেত্রীর এই অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের দাবি করেছেন, বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমার ফিন্যান্সিয়াল বিষয়গুলো ডিরেক্টর হ্যান্ডেল করে না, এক্সিকিউটিভ প্রডিউসার দেখে। আমি জানতাম না এই শিল্পীর পেমেন্ট আটকে আছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X