বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজনি ওয়ার্ল্ডে বাবা-ছেলের খুনসুটি

শাকিব খান ও শেহজাদ খান বীর। ছবি : সংগৃহীত
শাকিব খান ও শেহজাদ খান বীর। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী। যাদের নাম উচ্চারণ হলেই কাজের থেকে তাদের ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনা হয়। সম্পর্কের টানাপড়েন, গুঞ্জন আর বিতর্কে বারবার শিরোনামে আসা এই জুটি এখন আবারও আলোচনায়। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এক আন্তরিক মুহূর্তের ছবি, যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া যেন থামছেই না।

অভিনেত্রীর বুবলির শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায়, রোদ ঝলমলে দিনে আমেরিকার ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদচশমা, আর মুখে হাসির ঝলক। ছবিটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই বাবা-ছেলের ভালোবাসার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসা, দোয়া রইলো। বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বাবা-ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ঘুষের অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১১

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১২

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৩

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৪

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৫

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৬

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৭

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৮

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৯

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০
X