বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘বাংলার কসাই’ টিক্কা খান চরিত্রে জায়েদ

টিক্কা খান রূপে জায়েদ খান। ছবি : সংগৃহীত
টিক্কা খান রূপে জায়েদ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’।

এই ছবিতে অন্যদের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খানও। ‘বাংলার কসাই’ খ্যাত টিক্কা খান চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমায় অভিনীত লুক প্রকাশ করেছেন জায়েদ।

বুধবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘মুজিব : একটি জাতির রূপকার’।

দুবছর আগে শেষ হয়েছে ছবিটির শুটিং। তবে নির্দেশনার কারণে অভিনেতারা নিজেদের লুক প্রকাশ করতে পারেননি। শর্ত ছিল, সেন্সর ছাড়পত্র পাওয়ার পর কিছুটা উন্মোচন করা যাবে। শর্ত মেনেই নিজের চরিত্ররূপ সামনে এনেছেন জায়েদ খান। মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খান সেনাদের মাধ্যমে নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। এজন্য তাকে বলা হয় ‘বাংলার কসাই’। সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

গতকাল মঙ্গলবার চিত্রনায়ক জায়েদ বলেন, ‘সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তাতে আমাকে খুব নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা, বর্বরতা এতই ভয়ানক ছিল, সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি।’

শ্যাম বেনেগালের পরিচালনায় এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আরও অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

গত ৩১ জুলাই ছবিটি সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পায়। খুব শিগগিরই সেটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X