মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ছেলেকে দেখাতে চেয়েছিলেন তিনিই বাদশা

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের অভিনয় দক্ষতায় বহুবার সেটা প্রমাণও করেছেন এই তারকা। দীর্ঘ চার বছর বিরতির পর পর্দায় ফিরে আরও একবার সেই তকমার কোটা পূরণ করলেন তিনি। পরপর দুটো সিনেমা দিয়ে রুপালি পর্দা কাঁপিয়েছেন শাহরুখ। রীতিমতো বক্স-অফিস দাপিয়ে বেড়াচ্ছে তার অভিনীত সিনেমা ‘জওয়ান’।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি নির্মিত ‘জওয়ান’। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে সিনেমাটি। কিন্তু অনুরাগী থেকে শুরু করে সংবাদমাধ্যম, সবারই অপেক্ষা ছিল ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ খানের প্রতিক্রিয়ার। অবশেষে তিনি এলেন, প্রশ্নের উত্তর দিলেন।

সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ‘জওয়ান’ এর সাফল্য উদ্‌যাপনে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে মুখোমুখি হলেন শাহরুখ খান।

তিনি বললেন, ‘বিগত চার বছর ধরে এই ছবির সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে অতিমারি এসেছে। কিন্তু আজকে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরে শাহরুখের ক্যালেন্ডারে তিনটি ছবি রয়েছে। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ হিট। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। চার বছর পর প্রত্যাবর্তন করে অনুরাগীরা হয়তো বাদশাকে এভাবেই দেখতে চেয়েছিলেন।

শাহরুখ বলেন, তিন বছর পর সেটে আসতে ভয় লাগত। কিন্তু আমার মনোবল বাড়িয়েছিল বড় ছেলে আরিয়ান। ও বলেছিল যে নব্বই দশকে আরিয়ান ও মেয়ে সুহানা আমাকে তারকা হিসাবে দেখেছে। কিন্তু আমার ছোট ছেলে আব্রাম সেটা এখনও উপলব্ধি করেনি। তাই আগামী পাঁচটা সিনেমায় ওরা আমাকে পরিশ্রম করতে বলেছিল। আগামী দিনে সেটাই করার চেষ্টা করব আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১০

ব্রাজিলের জালে জাপানের গোল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১২

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৩

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৪

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৫

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৬

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৭

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৮

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৯

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

২০
X