বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী অভিনয় করছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে, যার মাধ্যমে তিনি ফিরছেন লেডি অ্যাকশন চরিত্রে।

সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। বিষয়টি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন মাহি নিজেই। জানা গেছে, ‘অন্তর্যামী’-র শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে। এরপর দৃশ্যধারণ হবে থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেবেন। তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

তবে এরপর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। চলতি বছরের জুনে অনেকটা নীরবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই ফিরছেন নতুন উদ্যমে বড় পর্দায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X