বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৫:১৪ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এখন তো আমার কাজের সময় না : তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত

কোরবানির ঈদে সিনেমা হল ছাড়াও কিছু ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে যেসব তারকা দর্শক মাতাবেন, তাদের তালিকায় আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। তার অভিনীত ‘রক্তজবা’ সিনেমা মুক্তি পাবে ‘আই স্ক্রিন’ নামে একটি ওটিটি প্ল্যাটফর্মে। এতে তিশার সঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ। এই সিনেমা পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। ‘রক্তজবা’ সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে কালবেলাকে তিশা বলেন, ক্যারেকটারটা ব্রিফ করা ডিফিকাল্ট। কারণ ব্রিফ করলে চরিত্রটা সম্পর্কে একেবারে বলে দেওয়া হয়ে যায়। তবে গল্পের কনসেপ্টটা অনেক ইন্টারেস্টিং ছিল। গল্পটার জন্যই আসলে কাজটা করা। এ ধরনের ক্যারেকটার আমি আগেও করেছি। কিন্তু করা ক্যারেকটারটাকে নতুন করে প্রেজেন্ট করা বা ডিফারেন্ট করে প্রেজেন্ট করা আসলে একটা চ্যালেঞ্জ ছিল। ওটাই চেষ্টা করেছি।

জানা গেছে, সিনেমার গল্প একটি চিঠিকে কেন্দ্র করে এগোয়। আচমকা একদিন এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে চিঠিটি আসে। সেটির রেশ ধরে একযুগ আগের অতীতে ফিরে যান তিনি। পরে একে-একে উন্মোচিত হয় নানা রহস্য। ঘটনার সঙ্গে যুক্ত হয় অন্যান্য চরিত্র। ঈদে আর কোনো কাজ আসছে কিনা, এমন প্রশ্ন শুনে তিশা পাল্টা জিজ্ঞাসা করেন, ঈদে আমার কাজ কেন আসবে? আমি মা হয়েছি কয়েক মাস হলো, এখনই তো আমার কাজের সময় না। ঈদের ‘রক্তজবা’টাই আগে করা। সেটিই আই স্ক্রিনে যাচ্ছে। আর সে রকম কিছু কাজ করছি না। কিছু কমার্শিয়াল, কিছু প্রডাক্টের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছি। ওগুলোরই কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X