বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মিলানা মমিনের সঙ্গী হলেন মাহতিম সাকিব

মিলানা মমিন ও মাহতিম সাকিব। ছবি : সংগৃহীত।
মিলানা মমিন ও মাহতিম সাকিব। ছবি : সংগৃহীত।

বেশকিছু গান গেয়ে আলোচনায় এসেছেন মিলানা মমিন। এর মধ্যে কিছু গানে পেয়েছেন আশাতীত সাফল্য। এই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘মনের দরজা’, ‘অপেক্ষার নাম’, ‘গল্প থেকে গল্প’, ‘ভালোবাসা জাগে’। এরই ধারাবাহিকতায় এবার এলো মিলানার নতুন গান ‘প্রিয় অনুভব’। এই গানে মিলানা মমিনের সঙ্গী হয়েছেন মাহতিম সাকিব।

মাহতিম সাকিব ও মিলানার গাওয়া গানটির কথাগুলো এমন, ‘আমার অসীম আকাশ দেখি তোমার চোখে/ ইচ্ছেগুলোর পসরা সাজাই তোমার বুকে’। মেহেদী হাসান লিমনের কথায় সুর দিয়েছেন ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

নতুন গান নিয়ে মিলানা মমিন বলেন, ‘বিভিন্ন ধরনের গানে নিজেকে প্রমাণ করতে চাই। এই গানটিতে ভালোবাসার চিরন্তন রূপ তুলে ধরা হয়েছে। মাহতিম সাকিব ও আমার কণ্ঠে গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে।’

উল্লেখ্য, ‘প্রিয় অনুভব’ গানটি ১৯ জুন উন্মুক্ত করা হয়েছে মিলানা মমিনের ইউটিউব চ্যানেলে। এর ভিডিওচিত্রে মডেল হয়েছেন আবির বিন আলম ও ফারজানা আফরিন পূর্বা। এটি নির্মাণ করেছেন জোবায়ের শাওন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X