বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিনামূল্যে ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখার সুযোগ

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

যশোরের মণিহার সিনেমা হলে প্রদর্শনী ফি ছাড়াই বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখার সুযোগ মিলছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের। আজ সিনেমাটির মুক্তির দিনে সেই প্রেক্ষাগৃহে ছিল উপচেপড়া ভিড়।

যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সৌজন্যে প্রদর্শনী ফি ছাড়াই চলচ্চিত্রটি দেখেছেন দর্শকরা। তিনি বলেন, ‘প্রতিদিনই এমন ফি ছাড়া শো দেখার ব্যবস্থা করছি আমি, যাতে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারে।’

সিনেমাকে ঘিরে দর্শক সিনেমাহলমুখী হওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন মণিহার কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন এভাবেই দর্শকদের উপচেপড়া ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১০

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১১

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১২

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৩

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৫

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৬

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৭

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৮

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৯

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

২০
X