বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নির্মলেন্দু গুণের কবিতা থেকে ‘নয়া মানুষ’ সিনেমার গান

কবি নির্মলেন্দু গুণ, সোহেল রানা বয়াতি ও বেলাল খান। ছবি: সংগৃহীত।
কবি নির্মলেন্দু গুণ, সোহেল রানা বয়াতি ও বেলাল খান। ছবি: সংগৃহীত।

কবি নির্মলেন্দু গুণের ৭৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে সামনে এলো সুখবর। জানা গেল, কবির ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হয়েছে ‘মানুষ’ শিরোনামে নতুন একটি গান। যেটি ব্যবহৃত হচ্ছে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে। গায়ক বেলাল খানের সুর ও কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।

গানটি প্রসঙ্গে নির্মলেন্দু গুণ বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। সেই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী ও চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’

বেলাল খান বলেন, ‘কবিতাটি গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে আমি খুব আনন্দিত, কারণ কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি। আমার বিশ্বাস এই গান শ্রোতারা অনেক দিন মনে রাখবে।’

নির্মাতা বয়াতি বললেন, ‘নির্মাতা মাসুদ পথিক দাদার সঙ্গে কাজের সুবাদে কবি নির্মলেন্দু গুণ দা’র সঙ্গে মেশার সুযোগ পাই। একদিন তাকে জানালাম আমার প্রথম চলচ্চিত্রের জন্য গানের লিরিক প্রয়োজন, বিষয়বস্তু জেনে দাদা ‘পুরো মানুষের গান’ কবিতাটি দিয়ে বললেন, ‘প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পার, খুব ভালো হবে এই ছবির থিম সং।’ সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি ‘নয়া মানুষ’ চলচ্চিত্রকে যে ভালোবাসা দিলেন, তা আমার টিমকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।’

প্রসঙ্গত, আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দৃশ্যধারণ শেষ হয়েছে এপ্রিলে, চলছে মুক্তির প্রস্তুতি। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষসী।

নির্মাতা সোহেল রানা বয়াতি জানিয়েছেন, এ বছরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X