বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পিছিয়ে গেল ‘শ্যামা কাব্য’ সিনেমার মুক্তির তারিখ

নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। ছবি : সংগৃহীত
নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। ছবি : সংগৃহীত

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল অভিনীত ‘শ্যামা কাব্য’ শিরোনামের সিনেমাটি মুক্তির কথা ছিল ২৪ নভেম্বর। দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে মুক্তি স্থগিত করেছেন এই চলচ্চিত্রের নির্মাতা বদরুল আনাম সৌদ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমন তথ্য জানান নির্মাতা।

মুক্তি পেছানোর কারণ ব্যাখ্যা করে সৌদ বলেন, ‘হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু হরতাল-অবরোধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডও হচ্ছে। সিনেমাটি মুক্তি দেওয়া হলে আমরা মানুষকে হলে আসতে বলব। কিন্তু এই মুহূর্তে মানুষকে আমরা সিনেমা হলে আসতে বলতে পারছি না। কারও ক্ষতির দায় আমরা নিতে পারি না। তাই ২৪ নভেম্বর মুক্তির তারিখটি স্থগিত করছি।’

সিনেমা মুক্তির নতুন তারিখ এখনো জানানও হয়নি ‘শ্যামা কাব্য’ সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

মুক্তির আগেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা কুড়িয়েছে ‘শ্যামা কাব্য’। সিনেমাটি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদসহ অনেকে।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X