বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

শাকিব খানকে ভালো লাগলেও তার বউ হতে চান না স্বাগতা

শাকিব খান ও জিনাত সানু স্বাগতা। ছবি: সংগৃহীত
শাকিব খান ও জিনাত সানু স্বাগতা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খানকে ভালো লাগলেও তার বউ হতে চান না অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। সম্প্রতি এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন এ অভিনেত্রী।

স্বাগতা বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি। সিনেমা কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হবো না। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।

এই সংগীতশিল্পী ও অভিনেত্রীর কাছে শাকিব খান ভালো লাগে উল্লেখ করে আরও বলেন, একটা মানুষ দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রি লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।

সিনেমার বাজেটের ৭০-৮০ ভাগ শাকিব খান নিয়ে নেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন, তার সুযোগ থাকলে নিবে না। এটা অবশ্যই সত্য।

বাংলাদেশের চলচ্চিত্র ভালোর দিকে আগাচ্ছে মন্তব্য করে এই অভিনেত্রী বলেন, একটা সময় ছিলা মাসে ৪ টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পেত না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। আরো আসতে আসতে অনেক ভালো হবে।

এই প্রজন্মের বিনোদন মাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে স্বাগতা বলেন, মানুষ এখন টেলিভিশন দেখতো, এখন দেখে ফোন। পুরো ব্যাপারটা ট্রান্সফার হয়েছে। সময়টা অনেক ফাস্ট। এখন আমরা বাবার সঙ্গে বসে টি টোয়েন্টি ম্যাচ দেখি। ১৫ সেকেন্ডে দর্শককে আটকাতে না পারলে তারা স্ক্রল করে চলে যাবে। এই টেকনিকটা শিখতে টাইম লাগবে। আমরা যে ফিলোসফিতে বড় হয়েছি। আগে শচীন টেন্ডুলকার ক্রিজে সেট হতেই ১০ ওভার লাগিয়ে দিত। কিন্তু এখন তো খেলাই হয় ২০ ওভারের। তাই আর ওই ১০ ওভার সেট হবার টাইম নেই।

সিনেমায় অভিনয় করবেন কি না এ নিয়েও দ্বিধা ছিল স্বাগতার। বললেন, আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। করবো কি করবো না। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হবো কি হবো না দ্বিধায় ছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X