বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

‘থানা পুলিশ দিয়ে সবসময় সবকিছু হয় না’

জায়েদ খান ও তানজিন তিশা। ছবি : কালবেলা
জায়েদ খান ও তানজিন তিশা। ছবি : কালবেলা

থানা পুলিশ দিয়ে সবসময় সবকিছু হয় না, ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ইস্যুতে চিত্রনায়ক জায়েদ খান এমন মন্তব্য করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি শোরুম উদ্বোধনে এসে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় জায়েদ খান বলেন, আমি শিল্পীদের নেতা তিন তিনবারের সাধারণ সম্পাদক শিল্পীদের ভোটে। আমি নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, আকবর হোসেন পাঠান ফারুক, কবরী আপা এদের ভোটে নির্বাচিত। আমার সঙ্গেও অনেক সময় অনেক সাংবাদিকের সাথে মনোমালিন্য হয়েছে সেটা আমি সমাধান করেছি। আমার কাছে মনে হয়েছে মেয়েটি ইমম্যাচিউর, আমি বলেছি যে, বোকা টাইফের, কে বুদ্ধি দেয়, একটা ম্যাসেজ যদি ও (তামিম) দেয়ও তার সিনিয়র বস ছিল তার সাথে যোগাযোগ করার প্রয়োজন ছিল, তার কাছে বিচার দেওয়ার প্রয়োজন ছিল।

জায়েদ খান আরও বলেন, সবসময় সবকিছু থানা পুলিশ দিয়ে হয় না। বিনোদন সাংবাদিক আর অভিনয়শিল্পীরা একে অন্যের পরিপূরক। সবাই সবার সাথে মিলে মিশে থাকব, সবাই সবার ভালোবাসায় থাকব, সবাই সবার বিপদেআপদে পাশে দাঁড়াব। সাংবাদিকরাই আমাদের বিপদে পাশে দাঁড়ায়। এদের সাথে দূরত্ব থাকাটা বোকামি। ওর যে (তানজিন তিশা) সংগঠনগুলো আছে তারা কেন এতদূর আসতে দিল আমি জানি না। অভিনয়শিল্পী সংঘ বা বড় বড় প্রডিউসার সংগঠনগুলো রয়েছে তারাও কেন এটাকে এতদূর আসতে দিল আমি জানি না। এটা আরও আগেই সমাধান করা উচিত ছিল। কেন সাংবাদিকরা রাস্তায় নামবে একটা শিল্পীর জন্য।

তিনি বলেন, আমাকে মানুষ এমনি বলে আমি ফালতু কথা বলে বেড়াই। এগুলো আসলে কী সেটা আমি জানিও না। সে তো আমার মিডিয়ার কেউ না, ছোট পর্দার মানুষজনের সাথে আমার যোগাযোগও কম। আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে থাকি, সিনেমার মানুষদের ভোটে নির্বাচিত। আর কার কী হয়েছে- এ বিষয়গুলো না মন্তব্য করা অশিক্ষিত, অবুদ্ধিমানের কাজ।

তিনি আরও বলেন, জায়েদ খান সৎ, অনেস্ট, স্বচ্ছ্ জায়েদ খানের মধ্যে কোনো লুকোচুরি আর ছলচাতুরি নেই। শিল্পীরা মোমের মতো হবে, উদার হবে, মানুষ ভালোবাসবে। আমাকে কত মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। আমি তাদের সম্মান দিয়ে হাত বাড়িয়ে দিয়েছি- এটা হচ্ছে শিল্পী। শিল্পী হচ্ছে একটা মানুষের আইডল, স্বপ্নের জায়গা, মোমের মতো নরম। একে দেখে মানুষ ভালোবাসবে, একে আদর করে কাছে যাবে,এর ব্যবহারও হবে পরিমিত, খুব নমনীয়। রাগ কিন্তু মানুষের সামনে দেখানো যাবে না, এর ব্যক্তি লাইফ মানুষের সামনে আশা যাবে না।

পর্দার অন্তরালে রাখতে হয় অনেক বিষয়। এখন এমন ট্রেন্ড হয়েছে সবাই ফেসবুকে লিখে, সবাইকে জানায়। এটা খারাপ দিক বলেও জানান তিনি। সব শিল্পীকে ব্যক্তি লাইফ নিয়ন্ত্রিত হওয়া উচিত বলেও জানান তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X