কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ ভালোবেসে ভোট দেবে, বিশ্বাস ফেরদৌসের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভালোবেসেই মানুষ চিত্রনায়ক ফেরদৌসকে আহমেদকে ভোট দেবেন—এমনটাই বিশ্বাস করেন ঢাকা ১০ আসনে মনোনয়ন পাওয়া এই এই অভিনেতা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান ফেরদৌস।

চিত্রনায়ক বলেন, ‘আমি বাংলাদেশের একজন সুনাগরিক এবং একজন দায়িত্বশীল মানুষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে। আমার মধ্যে মানবিকতা আছে, আমি মানুষের পাশে থেকে তাদের কল্যাণের জন্য এত দিন চেষ্টা করেছি। আমার ইন্ডাস্ট্রির সবাই বন্ধু। আমার বিশ্বাস মানুষ আমাকে ভালোবেসে ভোট দেবে। আমি চাইব যে, মানুষের জন্য কিছু করতে’।

তিনি আরও বলেন, ‘ধানমন্ডি বাংলাদেশের ঐতিহাসিক জায়গা। বাংলাদেশের জন্মলগ্ন ধানমন্ডি-৩২ নম্বর থেকে শুরু হয়েছে। ধানমন্ডি-৩২ নম্বর থেকে ২৬ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এমন একটি জায়গা থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাই ভালো লাগাও কাজ করছে এবং চাপও অনুভব করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তরের লাশ জোর করে হস্তান্তরের অভিযোগ, পুলিশ বলছে ‘না’

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১০

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১১

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১২

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৪

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৫

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৬

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৭

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৮

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৯

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

২০
X