বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন মিম

অভিনেত্রী মিম ও অভিনেতা জিৎ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মিম ও অভিনেতা জিৎ। ছবি : সংগৃহীত

ভারতের ৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। শুক্রবার (২৪ নভেম্বর) বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পায় চলচ্চিত্রটি।

ছবিটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা জিৎ। সিনেমায় জিতের সহশিল্পী হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জিতের সঙ্গে অভিনয়ের বিষয়ে সংবাদমাধ্যমে মিম বলেন, জিৎ দা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো আমার। দারুণ সহযোগিতাপরায়ণ মানুষ তিনি। কাজের সময় বোঝাই যায় না যে তিনি সুপারস্টার।’ পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তির দিন উপস্থিত ছিলেন না অভিনেত্রী মিম। এ জন্য অবশ্য সেদিনই দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ‘মানুষ’ সিনেমায় মিমকে অভিনয় করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি জিতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণ খুঁজতে মরিয়া। এই চরিত্রে অভিনয় করার আগে ভারতের পুলিশ সম্পর্কে জেনে নিয়েছেন মিম।

অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের পুলিশের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমি বাংলাদেশের পুলিশ সম্পর্কে জানি, কিন্তু ভারতের পুলিশ সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। এ বিষয়ে সঞ্জয় সমদ্দার দাদা আমাকে বেশ সাহায্য করেছেন।’

বর্তমানে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। ২০১৮-১৯ সালের সরকারি অনুদান পাওয়া এ সিনেমা নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। এতে শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার চরিত্রে অভিনয় করেছেন মিম। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X