বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাহফুজের ফোন পেয়ে উৎফুল্ল শাকিব খান

শাকিব খান ও মাহফুজ আহমেদ। ছবি : সংগৃহীত
শাকিব খান ও মাহফুজ আহমেদ। ছবি : সংগৃহীত

এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবিতে মাহফুজের বিপরীতে আছেন শবনম বুবলী। নির্মাতা জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে তারা ‘প্রহেলিকা’ মুক্তি দিচ্ছেন। পরে সময় করে এককভাবে সিনেমা হলে মুক্তি দেবেন।

অন্যদিকে সবচেয়ে বেশি হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এর প্রযোজক আরশাদ আদনান। নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা’ ছবিতে নতুন লুকে দেখা যাবে শাকিবকে।

এসবের মধ্যেই শাকিবকে ফোন করেছেন মাহফুজ। তাতে বেশ উৎফুল্ল হয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। সেই রেষ দেখা গেল তার ফেসবুক পেজে। সেখানে শাকিব লিখেছেন, হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।

এ ছাড়াও পোস্টে মাহফুজের সিনেমার প্রতি শুভকামনা জানিয়েছেন শাকিব।

এর আগে অবশ্য শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে মাহফুজকে। ‘প্রহেলিকা’ সিনেমার সংবাদ সম্মেলনে গিয়ে তিনি বলেছেন, শাকিব শুধু নায়কই নন, অনেক বড় একজন অভিনেতা। তারকাদের মধ্যে দুটি জিনিসের সমন্বয়ের অভাব রয়েছে। কেউ অভিনয় পারলে নায়কোচিত নন, আবার নায়কোচিত হলে অভিনয় পারেন না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা ও নায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X