বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বুর্জ খলিফা থেকে লাফ দিতে চেয়েছিলেন অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত

আরব আমিরাতের সুউচ্চ ভবন থেকে লাফ দিয়েছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওই ভবন থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন বাংলা সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিলও। তার ভাষ্য, টম ক্রুজ যদি এত উঁচু থকে লাফ দিতে পারেন, তাহলে তিনি কেন নন! যদিও ওই ভবন থেকে লাফানোর অনুমতি মেলেনি অনন্ত জলিলের। তাই থাইল্যান্ডের বহুতল ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

সংবাদমাধ্যমে অনন্ত জলিল বলেন, ‘মিশন ইম্পসিবল’ সিনেমায় টম ক্রুজ যখন বুর্জ আল খলিফার চূড়া থেকে লাফিয়ে পড়েন, তখন থেকেই এ রকম উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়ার ইচ্ছা আমার। বুর্জ খলিফায় ওরকম শুটিং করতে আমাদের দেবেও না কেউ। টম ক্রুজ বলে হয়তো দিয়েছে। আমি চিন্তা করলাম থাইল্যান্ডের এমন উঁচু একটা বিল্ডিং থেকে শট দেব।

চিত্রনায়ক জলিল আরও বলেন, ব্যাংককে পাতু নামে এমন একটি ভবন রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমি। তারা নানা কারণে রাজি হচ্ছিল না। তারাও অনুমতি দিল না। পাতায়ায় ২৩ তলা একটি বিল্ডিং ভাড়া নিলাম। ২৩ তলা থেকে লাফিয়ে পড়তে আমি যখন পুরোপুরি প্রস্তুত, লাফ নয় ঠিক, বিল্ডিংয়ে পা দিয়ে হেঁটে নেমে যাওয়া। ও (বর্ষা) যখন কার্নিশের কাছে গিয়ে দেখল আমাকে। তখন এসে বলল, ‘তুমি এই শট দিতে পারবে না। এটা কিছুতেই সম্ভব না’। আমি বললাম, সবকিছু রেডি, শট দিতে পারব না মানে? আমাকে শট দিতেই হবে। বর্ষা তখন মন খারাপ করে ক্যারাভানে এসে বসে রইল। বলল, আমাকে শট দিতে দেবে না।

অনন্ত জলিল বলেন, ‘সবসময় এ ধরনের কাজ করতে চাই। আরেকজন করতে পারলে আমি কেন পারব না? এ ধরনের কাজ আমার মনে অনুপ্রেরণা জাগিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কতা

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১০

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১১

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১২

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৩

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

১৪

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

১৫

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

১৬

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

১৭

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১৮

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১৯

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X