বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ঘুরতে ঘুরতে কোনো কাজ পেলে করবেন কলকাতার শর্বরী

অভিনেত্রী শর্বরী দাস। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শর্বরী দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও কলকাতার ৩টি প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘অভিনেতা’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিতব্য এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। জানা গেছে, এ চলচ্চিত্রে থাকবেন দুই নায়িকা। একজন হলেন কলকাতার অভিনেত্রী শর্বরী দাস।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় এসেছেন শর্বরী। গুঞ্জন চাউড় হয়েছে তিনি ‘অভিনেতা’ সিনেমার কাজেই এসেছেন। সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হতে যাওয়া সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে হাজির হতেই না কি বাংলাদেশে আগমন ঘটেছে তার। কিন্তু সংবাদ মাধ্যমে শর্বরী দাস জানিয়েছেন, ‘সিনেমাটির বিষয়ে তিনি জেনেছেন। কিন্তু তার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলেননি। তবে এর সঙ্গে থাকতে পারলে তার ভালো লাগবে।’

ঢাকায় আসার বিষয়ে শর্বরী বলেন, ‘কোনো কাজে নয়, ব্যক্তিগত সফরে এবার ঢাকায় এসেছি। এবার নিয়ে তৃতীয়বার ঢাকায় এসেছি। গত জুন ও আগস্টেও এসেছিলাম বেশ কিছু কাজের জন্য। এবার এখানে কিছুদিন থাকব, শহরটা ঘুরে দেখব। তারপর কলকাতায় চলে যাব। এরমধ্যে যদি কোনো কাজের প্রস্তাব আসে তাহলে সেটা করা যেতে পারে।’

শর্বরী জানিয়েছেন, তার মা বাংলাদেশি; বাড়ি খুলনায়। বাবার পশ্চিমবঙ্গের মানুষ। উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজে জার্নি শুরু হয় শর্বরী দাসের। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X