বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কখনো ভাবিনি অপু বিশ্বাস আমাদের কল রেকর্ড করবে : মুন্নী

অপু বিশ্বাস ও ফারজানা মুন্নী। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস ও ফারজানা মুন্নী। ছবি : সংগৃহীত

মাসখানেক আগে গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে অপু বিশ্বাসের কথা বলার অংশটুকু বাদ দিয়ে শুধু মুন্নীর অংশটুকুই রাখা হয়েছিল।

ওই অডিও রেকর্ডে তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়েই আলোচনা হয়, যেখানে বুবলীকে নিয়ে কিছু অভিযোগ শোনা যায় মুন্নীর কণ্ঠে। এ ঘটনায় তখন অপু ও বুবলী দুজনে দুজনের দিকে আঙুল তুলেছিলেন। কিন্তু চুপ ছিলেন মুন্নী। তবে সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ফোনালাপের বিষয়ে মুখ খুলেছেন তিনি। মুন্নী জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন।

সংবাদমাধ্যমকে ফারজানা মুন্নী বলেন, ‘বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে মেন্টালি ডিস্টার্বড ছিলাম আমি। একদিন রাত ৩টার দিকে আমার নম্বরে কল করেন অপু বিশ্বাস। তিনি আমাকে জানান, তার জীবনে বুবলী কী কী করেছেন। অপুর কথা শুনে আমি কনফিউজড হয়ে যাই। ভাবতে শুরু করি—তা হলে কী বুবলী আমার সঙ্গেও এমন কিছু করবেন?’

মুন্নী আরও বলেন, আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম, সেটি বুঝতে পেরেই অপু আমাকে একটার পর একটা প্রশ্ন করে গেছেন। আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনো ভাবিনি তিনি আমাদের কল রেকর্ড করবেন। পুরো বিষয়টি আমি তখনো টের পাইনি। যে ক্লিপটা ভাইরাল হয়েছে, সেটি কিন্তু এডিট করা। সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে। এ ঘটনায় আমি কষ্ট পেয়েছি।

তিনি বলেন, তাদের সবকিছু ঠিক করতে আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। সে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ফাজানা মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X