বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাড়পত্র পেয়েছে ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

ফেরদৌস ও পূর্ণিমা। ছবি : সংগৃহীত
ফেরদৌস ও পূর্ণিমা। ছবি : সংগৃহীত

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘আহারে জীবন’। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

সেন্সর ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দিয়েছিলাম, আজ (১৮ ডিসেম্বর) বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।

চলচ্চিত্রটির মুক্তি নিয়ে তাড়াহুড়া নেই জানিয়ে নির্মাতা বলেন, ‘সময় ও ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেব। সবাই মিলে সিদ্ধান্ত নেব কবে মুক্তি দেওয়া যায়। মুক্তির তাড়াহুড়া নেই। সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেব।’

‘আহারে জীবন’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তাছাড়া, এ ছবি দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন চিত্রনায়ক ফেরদৌস। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ।

করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে ছবিটি। গত বছরের অক্টোবরে এর শুটিং শেষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১০

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১১

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১২

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৩

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৪

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৬

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৭

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৮

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

২০
X