বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি অফিসে অপু বিশ্বাস ও তাপস

অপু বিশ্বাস ও কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস ও কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত

ডিবি অফিসে গিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেন তাপস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ডিবি অফিসে গিয়েছেন তারা। এতে সিনেমাপ্রেমীরা ধারণা করছেন, এই দুজনের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির অবসান হবে এবার।

মাসখানেক আগে গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছিলেন, তার স্বামীর সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছাড়া বুবলীকে টেনে মুন্নীর সঙ্গে হওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাসেরে একটি ফোনালাপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তখন।

অপু বিশ্বাসের সঙ্গে সেই ফোন আলাপে মুন্নী নায়িকা বুবলী সম্পর্কে নানা তথ্য ফাঁস করেন। কলটি রেকর্ড করেন রাখেন অপু বিশ্বাস। এরপর ছড়িয়ে পড়ে সেই অডিও। যেখানে পুরোটা সময়জুড়ে মুন্নীর কণ্ঠই শোনা গেছে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেওয়া হয়।

ছড়িয়ে পড়া কল রেকর্ডটি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলেছেন ফারজানা মুন্নী। তিনি জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। সাক্ষাৎকারে অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নী। এ ছাড়াও ওই সময়ে কিছু বিষয়ে মেন্টালি ডিস্টার্বড থাকায় বুবলীর প্রতি এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছিল তার। তাই বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি, যা করা উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নী।

মুন্নীর সাক্ষাৎকার প্রকাশের পর বুবলীর নামের পাশ থেকে তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কের ‘বদনাম’ ঘুচে যায়। তাই এই নায়িকা তাপস-মুন্নী দম্পতির সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’

অন্যদিকে সাক্ষাৎকারটি প্রকাশের পর বুধবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’

অপুর পোস্টে ফারাজান্না মুন্নী ও তাপস দম্পতির সাক্ষাৎকারের বিষয়টিই তুলে এনেছেন ভক্তরা। কেউ কেউ নিয়েছেন নায়িকার পক্ষ। কেই আবার পরামর্শ দিয়েছেন, নিজেদের মধ্যে এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।

অপু ও তাপস ডিবি অফিসে আসার পর তাদের মধ্যকার কাদা ছোড়াছুড়ি বন্ধ হবে বলে প্রত্যাশা করছেন সিনেপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১০

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১১

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১২

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৩

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৪

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৫

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৮

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৯

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

২০
X