বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রহস্যময় তিন রূপে দেখা দিলেন শাবনূর

রঙ্গনা সিনেমায় শাবনূরের ফার্স্ট লুক। ছবি : সংগৃহীত
রঙ্গনা সিনেমায় শাবনূরের ফার্স্ট লুক। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা শাবনূর। ‘রঙ্গনা’ নামে ওই ছবিটির পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। এই চলচ্চিত্র দিয়েই দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

এদিকে সম্প্রতি তিনটি রূপে দর্শকদের সামনে এসেছেন শাবনূর। ‘রঙ্গনা’ সিনেমায় অভিনেত্রীর নতুন এই লুক সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে তুলেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে আসে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। তাতে শাবনূরকে তিনটি রহস্যময়ী চরিত্রে দেখা গেছে। সেগুলোতে দেখা যায়, কখনো মুখ ঢেকেছেন, কখনো ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছেন, কখনো আবার হাতে পিস্তল নিয়ে কাউকে নিশানা করছেন এই অভিনেত্রী।

নির্মাতা আরাফাতের এটি প্রথম সিনেমা। এর আগে কিছু চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমায় শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হবে তা এখনো প্রকাশ করেননি এই পরিচালক।

শাবনূরের বিষয়ে আরাফাত বলেন, সিনেমাটি নির্মিত হবে থ্রিলার গল্পে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে আগ্রহী। আমারও শুরুতে তাকে নিয়ে কাজ করার ইচ্ছা। সেই অনুযায়ী গল্প লেখা। এটি নারীকেন্দ্রিক গল্প, তবে ভিন্নতা রয়েছে। তাকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমাটি। নতুন বছরে শুরু হবে শুটিং । একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্যায়ন। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নতুন সিনেমা দিয়ে পর্দায় ফেরার বিষয়ে শাবনূর বলেন, সাত মাস আগে অস্ট্রেলিয়ায় থাকাকালীন ‘রঙ্গনা’র গল্পটি পাঠানো হয় আমাকে। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো বেশ চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। গান শুনেই ইচ্ছা করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।

রঙ্গনায় থাকছে তিনটি গান। সেগুলো লিখেছেন গীতিকার কবির বকুল। সিনেমার দুটি গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ছবিটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপোস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১০

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১১

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১২

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৪

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৫

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৭

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৮

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৯

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

২০
X