বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি : অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেরদৌস। তরুণদের সঙ্গে র‌্যালি থেকে শুরু করে মাঠে-ময়দানে সভা-সমাবেশ করতে দেখা যাচ্ছে তাকে।

অন্যদিকে রাজশাহীর একটি আসনে ট্রাক প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তিনিও গ্রামেগঞ্জে ঘুরে-ঘুরে ভোট চাইছেন।

এদিকে ঢাকায় ফেরদৌসের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। প্রচারে অংশ নিয়ে অভিনেত্রী জানান, ফেরদৌসদের মতো হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চান না তিনি। তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন, যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না। শুধু দলপ্রধানের সম্মতির দরকার হয়।

অপু বিশ্বাস বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। তখন পাইনি। এবারও মনোনয়ন নিতে চাই। সবাই জানেন, আমি মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।

চিত্রনায়িকা আরও বলেন, সংসদের সংরক্ষিত আসনে বসে নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১১

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১২

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৩

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৪

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৫

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৬

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১৮

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১৯

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

২০
X