বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নায়ক-নায়িকারা কে কোন আসনের ভোটার?

ঢালিউডের কজন তারকা। ছবি : সংগৃহীত
ঢালিউডের কজন তারকা। ছবি : সংগৃহীত

অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই নির্বাচনকে ঘিরে তারকাঙ্গনেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস।

নির্বাচনের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও নায়িকা মাহিয়া মাহি। তাদের সমর্থনে রয়েছেন অন্য তারকারা। তারা অন্যদের ভোটদানে উৎসাহিত করছেন, নিজেরাও ভোট দেবেন বলে জানিয়েছেন। তারকাদের মধ্যে কে কোথায় ভোট দিচ্ছেন, তা নিয়ে বিনোদনপ্রেমীদের রয়েছে আলাদা আগ্রহ। জেনে নেওয়া যাক তারকারা কে কোথাকার ভোটার।

শাকিব খান ঢাকা-১৭ আসনের ভোটার। গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন এই নায়ক। তবে এবার নির্বাচনের আগে ওমরাহ পালনে গেছেন তিনি।

অভিনেতা সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসন চাষাড়ার এবং ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। এছাড়া চিত্রনায়ক সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। পিরোজপুর-১ আসনের ভোটার জায়েদ খান।

চিত্রনায়ক রিয়াজ থাকেন বনানীতে। তার এলাকাটি পড়েছে ঢাকা-১৭ আসনে। নির্বাচন ছাড়াও সারা বছর আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন তিনি। বারিধারা এলাকার বাসিন্দা অভিনেত্রী জয়া আহসান। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার; ঢাকা-১৮ আসনের ভোটার তিনি।

ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। তার এলাকাটি পড়েছে ঢাকা-১১ আসনে। সম্প্রতি ফেরদৌস আহমেদের হয়ে নির্বাচনী প্রচারে দেখা গেছে তাকে।

চিত্রনায়িকা নিপুণ আক্তার থাকেন ঢাকার বনানীতে। ওই এলাকাটি ঢাকা-১৭ আসনে পড়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১০

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১১

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১২

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৩

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৪

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৬

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৭

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৮

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৯

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

২০
X