বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের পরামর্শ দিলেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : রনি বাউল
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : রনি বাউল

কীভাবে এগোলে লক্ষ্যে পৌঁছানো যাবে—এ বিষয়ে তরুণতের পরামর্শ দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। নেশা করা, ঘুমিয়ে সময় কাটানো ও ফেসবুকে সময় ব্যয় করাকে নিরুৎসাহী করেছেন এই অভিনেতা। নারীর পেছনে ছুটতেও বারণ করেছেন জায়েদ।

সংবাদমাধ্যমের একটি ভিজ্যুয়াল অনুষ্ঠানে চিত্রনায়ক বলেন, তরুণ প্রজন্মকে আমি বলব— আগে নিজেকে গড়তে হবে। নেশা করে, ঘুমিয়ে বা ফেসবুকের সময় দিয়ে জীবনের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না।

তিনি আরও বলেন, বাবা-মাকে ভালোবাসতে হবে। পারিবারিক হতে হবে। প্রচুর কষ্ট করতে হবে। ইয়াং বয়সে তুমি যত কষ্ট করবে, সামনের বয়সটা তুমি তত আরামে কাটাতে পারবে।

টাকা ও নারীর পেছনে ছোটার বিষয়ে জায়েদ খান তরুণদের বলেন, তরুণ প্রজন্ম টাকার পেছনে ছুটবে পরে, আগে কাজের পেছনে ছুটতে হবে; তাহলে টাকা তোমার পেছনে ছুটবে। অনেক মেয়ে মানুষের পেছনে দৌড়ে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না। তুমি নিজে প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। নারীই তোমাকে খুঁজে নেবে তোমার পজিশন অনুযায়ী। কারণ দিনশেষে নারী যোগ্য ও সম্মানিত লোককে খুঁজে নেয়, যে তাদের সম্মান করতে পারে।

জায়েদ বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা অর্জন করতে হবে। সৎ থাকতে হবে। আমি এত কথা বলতে পারি কারণ আমি সৎ ও ট্রান্সপারেন্ট । সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয় যখন হবে, তোমার মধ্যে যখন কাজের গতি তৈরি হবে, তখন তোমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। ট্রেনের মতো শুধু ছুটবে।

এ সময় নিজের জীবনের সংগ্রমের কথাও ব্যক্ত করেছেন জায়েদ খান। বলেছেন, আমি ভোর পাঁচটায় উঠে বসে থাকতাম একটা শর্টের জন্য। অনেক কষ্ট করেছি লাইফে। শর্টকাট বলে কোনো শব্দ নেই। ২০০৬ সালে আমার ক্যারিয়ার শুরু। তার আগে অনেক স্ট্রাগল। না খেয়ে থাকা, হাঁটা, গেটে দাঁড়িয়ে থাকা; নায়িকাকে গাড়িতে নিয়ে প্রডিউসার চলে যেত, আমি গাড়িতে ধাক্কা খেতে খেতে চলে আসতাম।

তিনি আরও বলেন, আমার কিন্তু একদিনে এই পপুলারিটি আসেনি, লোকে স্ট্রল করুক, হাসুক। জায়েদ খানকে নিয়ে মানুষ চিন্তা করে, জায়েদ খানকে নিয়ে মানুষ ভাবে এমবি খরচ করে। জায়েদ খান দামি জিনিস পরে—এটাও সত্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

১০

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১১

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৩

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১৪

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

১৫

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

১৬

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১৭

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৯

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

২০
X