বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিরতি ভেঙে ক্যামেরার সামনে জলি 

ছবিতে জায়েদ ও জলি। ছবি : সংগৃহীত
বিরতি ভেঙে ক্যামেরার সামনে জলি 

ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী নায়িকা জলি হঠাৎ করেই আড়ালে সরে যান। ৪ বছর ৪ মাস বছর পর দাঁড়ালেন লাইট, ক্যামেরার সামনে। বিরতি ভেঙেছেন একটি বিজ্ঞাপনের মাধ্যমে। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কক্সবাজারে অবস্থিত ফাইভ স্টার মানের হোটেল রামাদা’র বিজ্ঞাপনে দুজনকে দেখা যাবে। নায়িকার এটি তৃতীয় বিজ্ঞাপন। পরিচালনা করেছেন অনন্য মামুন।

জলি বলেন, সবশেষ কাজ করেছিলাম ‘ডেঞ্জার জোন’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ পেলেও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। নতুন বিজ্ঞাপনে শুটিং করলাম। আমার বিপরীতে আছেন জায়েদ খান ভাই। আশা করছি, বিজ্ঞাপনি দর্শক মহলে সাড়া ফেলবে।

বিরতি প্রসঙ্গে জলি বলেন, ‘সংসার নিয়ে এতদিন ব্যস্ততা ছিল। এছাড়া সন্তান ছোট থাকায় সিনেমায় সময় দিতে পারছিলাম না। এখন আমার সন্তানের বয়স চার বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করব।’

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক জলির। পরবর্তীতে তিনি ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।

বর্তমানে মুক্তির অপেক্ষায় জলির ‘ডেঞ্জার জোন’ ও অফিসার রিটার্ন’ নামে দুটি ছবি। যেগুলোর কাজ তিনি আড়ালে যাওয়ার আগেই শেষ করেছিলেন। এর মধ্যে ‘ডেঞ্জার জোন’-এ জলির নায়ক বাপ্পি চৌধুরী এবং ‘অফিসার রিটার্ন’-এর নায়ক নিরব হোসেন।

জলি সবশেষ শুটিং করেন ২০১৯ সালের অক্টোবরে। তারপর থেকে নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। করোনার চোখ রাঙানি, ভাইয়ের মৃত্যু, সন্তানের জন্ম- সব মিলিয়ে নিজেকে লুকিয়ে ফেলেন জলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১০

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১১

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১২

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৩

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৪

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৭

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৮

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৯

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

২০
X