বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

কলকাতার ওয়েব সিরিজে ‘গণদেবতা’-এ অভিনয়ের কথা চলছে বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ ও ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের ওপর ভিত্তি করেই নির্মিত হবে ছবিটি। সিরিজটি নির্মাণ করবেন কমলেশ্বর মুখার্জি। বর্তমানে এর চিত্রনাট্য সাজানোর কাজ চলছে; আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু হবে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমে জানান যায়, এই সিরিজে চঞ্চল চৌধুরীর সঙ্গে দুর্গা চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অরুণিমা ঘোষকে। সিরিজটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা জানানো হয়নি।এ বিষয়ে অভিনেতা চঞ্চল বলেন, ‘এখনও কিছুই ফাইনাল হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে। আমার ইচ্ছে আছে এই কাজটি করার। ব্যাপারটা চূড়ান্ত হলে জানতে পারবেন।’

সিরিজটির দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে চঞ্চল চৌধুরী। নির্মাতা কমলেশ্বর বলেন, ‘আমার মনে হয়েছে ওই চরিত্রটিতে চঞ্চলকে ভালো মানাবে। বলিষ্ঠ অভিনেতা ছাড়া এই চরিত্র করা সম্ভব নয়।’ তিনি জানান চঞ্চল চৌধুরীর সঙ্গে এ নিয়ে তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে।

২০০৬ সালে বড়পর্দায় অভিষেক হয় চঞ্চল চৌধুরীর। অভিনয় করেন ‘রূপকথার গল্প’-সিনেমায়। পরে ২০০৯ সালে ‘মনপুরা’ ছবির সোনাই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন এই অভিনেতা। এর পর একে একে অভিনয় করেন ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘হাওয়া’ সিনেমায়।

চঞ্চল চৌধুরীর ঝুলিতে সিনেমার সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। ছবি বাছাইয়ে বেশ খুঁতখুঁতে তিনি। পরিচালক, গল্প ও সহঅভিনেতা দেখে মনমতো হলে তবেই সিনেমা করতে রাজি হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X