বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভাঙবে ‘প্রিয়তমা’?

‘প্রিয়তমা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘প্রিয়তমা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি। ১৯৮৯ সালে নির্মিত এই চলচ্চিত্রের আয় প্রায় ২০ কোটি টাকা। ছবিটি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। এবার ‘বেদের মেয়ে জোসনা’র আয়ের রেকর্ড ছুঁতে চলেছে শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’।

এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবিতে সুপারস্টার শাকিবের বিপরীতে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। এরই মধ্যে সিনেমাটি— প্রথম সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ, দ্বিতীয় সপ্তাহে ৮ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। তা ছাড়া দেশের বাইরে থেকে ৯০ লাখ ৭২ হাজার টাকা আয় হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। আয়ের এই তালিকা প্রকাশ করেছে ছবিটির পরিচালক ও প্রযোজক।

তবে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি শুধু গল্প দিয়েই দর্শকদের মন জয় করেনি, এর গানও তাদের মন ছুঁয়ে গেছে। ছবিটির টাইটেল সং ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ এখনো মানুষের মুখে মুখে। এমনকি বলিউডেও এ গানের সুর ব্যবহার করেছেন বিভিন্ন সংগীতশিল্পী। সে সময় ১,২০০টি সিনেমা হলে দেখানো হয়েছিল ‘বেদের মেয়ে জোসনা’।

অন্যদিকে ‘প্রিয়তমা’র নির্মাতার দেওয়া তথ্যানুযায়ী, দেশের ১০৭টি হলে গত মাসের ২৯ তারিখে ছবিটি মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে হয় ১০৯টি। তৃতীয় সপ্তাহে দেশের হলসংখ্যা কমে ৮৪-তে নামে।

৭ জুলাই কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘প্রিয়তমা’। সেখানে ৪২টি হলে চলছে শাকিবের এই সিনেমা। ইতোমধ্যে বিদেশের মাটিতে বাংলাদেশি ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছে ‘প্রিয়তমা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১০

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১১

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৩

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৪

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৫

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৬

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৭

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৮

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৯

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

২০
X