বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিস কাঁপাতে আসছে ডেসপিকেবল মি-৪

ডেসপিকেবল মি-৪ সিনেমা। ছবি : সংগৃহীত
ডেসপিকেবল মি-৪ সিনেমা। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়েই অ্যানিমেশন সিনেমার অসংখ্য দর্শক রয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই এর গল্প ও চরিত্র ব্যাপক জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড প্রতি বছর মুক্তি দেয় জনপ্রিয় সব অ্যানিমেশন সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার আসছে ‘ডেসপিকেবল মি-৪’ সিনেমা। যার ৩টি পর্ব এরই মধ্যে বক্স অফিসে ব্যাপক দাপট দেখিয়েছে। এবার আসছে চতুর্থ পর্ব।

মুভি ওয়েবের তথ্যমতে, দ্য ডেসপিকেবল ফ্রাঞ্চাইজি হচ্ছে আয়ের দিক থেকে অ্যানিমেশন সিনেমার মধ্যে সবার ওপরে। আয়ের দিক থেকে এর ধারেকাছে কেউ নেই। ফ্র্যাঞ্চাইজির এবারের পর্বে গ্রু, লুসি, এডিথ এবং অ্যাগনেস পরিবারে একজন নতুন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

যার নাম গ্রু জুনিয়র, যে তার বাবাকে সবসময় বিরক্ত করে যাবে। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ২০১০ সালে ‘ডেসপিকেবল মি’ মুক্তি পায়। যেটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। ২০১৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা। যেটি আয় করে ৯৭০ মিলিয়নের ওপর। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এর সবশেষ সিনেমা। যেটি আয় করে ১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এবার আসছে চতুর্থ কিস্তি। ধারণা করা হচ্ছে, আয়ের দিক থেকে এটি বাকি ৩টি সিনেমার ইতিহাস ছাড়িয়ে যাবে।

সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে জুলাইয়ের ৩ তারিখ। এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে এটি আয় করেছে ২৬ মিলিয়ন মার্কিন ডলার। এটি পরিচালনা করছেন ক্রিস রেনড। এ ছাড়া সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস রেনড, উইল ফেরাল, স্টিভ ক্যারেল, মিরান্ডা কসভার্ব, জয়ে কিং, ডানা গায়ের, ক্রিস্টেন উইগ, স্টিভেন কোগ্যান ও সোফিয়া ভেরগারার মতো তারকা।

এদিকে একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X