বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ‘স্পাইডার-ম্যান’ হয়ে ফিরছেন গারফিল্ড!

অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। ছবি : সংগৃহীত
অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। ছবি : সংগৃহীত

‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে ফেরার সম্ভাবনা রয়েছে স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের। ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তিতে তিনি পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন। আসন্ন সিনেমাগুলোতে আবারও পর্দায় আসতে পারেন গারফিল্ড, এমন ইঙ্গিত মিলেছে সংবাদমাধ্যমে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গারফিল্ড বলেছেন, ‘গল্প কখনোই শেষ হয় না। স্পাইডার-ম্যান চরিত্রে অনেক সম্ভাবনাময়। অন্য গল্পের সঙ্গে এই চরিত্রের ফিরে আসার বেশ সম্ভাবনা রয়েছে।’

২০১২ ও ২০১৪ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এ মূল ভূমিকায় অভিনয় করেছেন গারফিল্ড। বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে এটি। এরপর টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’-এ একটি ক্যামিও চরিত্রে হাজির ছিলেন গারফিল্ড।

আরও পড়ুন : হলিউড সিনেমায় বাংলাদেশি অভিনেতা!

গারফিল্ড ছাড়াও ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার আগ্রহ দেখিয়েছেন আরেক স্পাইডার-ম্যান টোবে ম্যাগুয়ার। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত টোবে ম্যাগুয়ার অভিনীত ‘স্পাইডার-ম্যান’ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়। পরে ২০১২ ও ২০১৪ সালে ওই চরিত্রে অভিনয় করেন অ্যান্ড্রু গারফিল্ড। ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান হোমকামিং’-এর মাধ্যমে এই চরিত্রে দেখা যায় টম হল্যান্ডকে।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান নো ওয়ে হোম’ সিনেমায় এই তিন স্পাইডার-ম্যানকে একসঙ্গে দেখা গেছে।

সূত্র : মেট্রো ইউকে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১১

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১২

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৩

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৪

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৫

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৭

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৮

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৯

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

২০
X