বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার মা হলেন মার্গো রবি

হলিউড অভিনেত্রী মার্গো রবি। ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী মার্গো রবি। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মা হলেন হলিউডের অস্ট্রলিয়ান অভিনেত্রী মার্গো রবি। তার মা হওয়ার বিষয়টি হলিউডের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে। তবে তাদের পক্ষ থেকে ঘরে নতুন অতিথি কবে এসেছে সেটি জানানো হয়নি।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইল মেইল জানিয়েছে, মার্গো রবি ও টম একারলি দম্পতির ঘরে গেল ১৭ অক্টোবর নতুন অতিথির আগমন ঘটে। দুই সপ্তাহ আগে অভিনেত্রীর প্রসববেদনা শুরু হলে তাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

এর আগে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হওয়ার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় এই অভিনেত্রীকে। স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তারপর মিডিয়া থেকে একবারই আড়ালে চলে যান।

২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এ ছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিশর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১২

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৩

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৫

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৬

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৭

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X