কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত-লেবাননের পর এবার আলজেরিয়ায় নিষিদ্ধ বার্বি

মুক্তি পাওয়ার পরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে বার্বি। ছবি : সংগৃহীত
মুক্তি পাওয়ার পরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে বার্বি। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ আলজেরিয়ায় আলোচিত হলিউড সিনেমা ‘বার্বি’ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। সিনেমা হল থেকে এই সিনেমাটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলজেরিয়ার একটি সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বার্বিতে সমকামিতা প্রচার করা হয়েছে। এটি তাদের দেশের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আলজেরিয়ার বেসরকারি সংবাদমাধ্যম ২৪এইচ আলজেরি নিউজ বলছে, মানুষের নৈতিকতা ধ্বংস করায় বার্বি সিনেমা আলজেরিয়ার সিনেমা হলে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গত ১৯ জুলাই আলজেরিয়ায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর সেটি দেখতে রাজধানী আলজিয়ার্স, ওরান ও কনস্টানটাইন শহরের সিনেমা হলে হাজার হাজার মানুষ ভিড় করেন বলে জানায় ২৪এইচ আলজেরি নিউজ।

মুক্তি পাওয়ার পরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে বার্বি। এরই মধ্যে মাত্র কয়েক দিনে বিলিয়ন ডলারের রেকর্ড আয় করেছে সিনেমাটি।

তবে সিনেমাটি নিয়ে মুসলিমপ্রধান আরব বিশ্বে বিতর্ক দেখা দিয়েছে। বার্বি সিনেমার বিরুদ্ধে ‘সমকামিতা’ প্রচারের অভিযোগ তুলে লেবাননে নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী। কুয়েতেও সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে এখনো সিনেমাটি দেখানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X