বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মেমোরিয়াল ডেতে হলিউড বক্স অফিসে ইতিহাস

‘লিলো অ্যান্ড স্টিচ’ ও ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ সিনেমা। ছবি : সংগৃহীত
‘লিলো অ্যান্ড স্টিচ’ ও ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ সিনেমা। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে এবারের মেমোরিয়াল ডে ছুটিতে হলিউড বক্স অফিসে ইতিহাস সৃষ্টি হয়েছে। ডিজনির লাইভ-অ্যাকশন রিমেক ‘লিলো অ্যান্ড স্টিচ’ ও টম ক্রুজ অভিনীত ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ দেখার জন্য দেশটির সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। খবর: ভ্যারাইটি

চার দিনের ছুটির উইকেন্ডে ‘লিলো অ্যান্ড স্টিচ’ আয় করেছে ১৮৩ মিলিয়ন ডলার, যার মধ্যে মাত্র তিন দিনেই আয় হয়েছে ১৪৫.৫ মিলিয়ন ডলার। এটি মেমোরিয়াল ডে উইকেন্ডের ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড, যা টপকে গেছে টম ক্রুজেরই ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এর ১৬০ মিলিয়ন ডলারের রেকর্ড আয়কে।

একই সময়ে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ সিনেমাটিও নজরকাড়া সাফল্য পেয়েছে। সিরিজটির ইতিহাসে এটি সর্বোচ্চ উদ্বোধনী আয় করেছে—তিন দিনে ৬৩ মিলিয়ন এবং চার দিনে মোট ৭৭ মিলিয়ন ডলার। দীর্ঘ ২৯ বছর ধরে চলা এই ফ্র্যাঞ্চাইজির এটি অষ্টম কিস্তি।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘লিলো অ্যান্ড স্টিচ’। চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৪১.৭ মিলিয়ন ডলার। এটি ডিজনির লাইভ-অ্যাকশন রিমেকগুলোর মধ্যে অন্যতম সফল ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিটির নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন ডলার এবং প্রচারণায় খরচ হয়েছে আরও ১০০ মিলিয়ন।

অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা এই সিরিজে সর্বোচ্চ। আন্তর্জাতিকভাবে ছবিটি আয় করেছে ১২৭ মিলিয়ন ডলার, মোট আয় দাঁড়িয়েছে ১৯০ মিলিয়ন। ছবিটির পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি। বিশাল বাজেট ও অতিমারির কারণে বিলম্বিত শুটিংয়ের পর এই ছবিটি প্রফিটে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

এ মাসের বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে আরেক জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স’। ইতোমধ্যে ছবিটি দুই সপ্তাহে বিশ্বব্যাপী আয় করেছে ১৮৭ মিলিয়ন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X