বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে নিকোল-আরবান

নিকোল কিডম্যান ও কেইথ আরবান । ছবি : সংগৃহীত
নিকোল কিডম্যান ও কেইথ আরবান । ছবি : সংগৃহীত

হলিউডে আবারও ভাঙনের সুর। রুপালি পর্দার তারকা নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী কেইথ আরবানের ১৯ বছরের দাম্পত্যজীবনে অবশেষে টান পড়ল। একসময় যাদের প্রেমের গল্প ছিল অনুপ্রেরণা, সেই জুটি এবার আলাদা পথে হাঁটছেন।

যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। বরং সবকিছু ঠিক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো তার নিজস্ব গতিতে চলে।

আরও জানা যায়, গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকছেন নিকোল কিডম্যান ও কেইথ আরবান।

কিডম্যান ও আরবান দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। তারা হলেন সানডে রোজ (১৭), ফেইথ মার্গারেট (১৪)। সন্তানরা ৫৮ বছর বয়সি মা কিডম্যানের সঙ্গে রয়েছেন। তবে বর্তমানে কেইথ আরবান এখন ট্যুরে রয়েছেন। এই কঠিন সময়ে কিডম্যান পরিবারটিকে একসঙ্গে রাখার চেষ্টা করছেন।

২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান, ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তা ছাড়া নিকোল দত্তক নিয়েছেন দুই সন্তান। তারা হলেন ইসাবেলা ও কনর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X