বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সংসার ভাঙায় স্বামীকে কোটি ডলার দেবেন নিকোল!

নিকোল কিডম্যান ও কেইথ আরবান । ছবি : সংগৃহীত
নিকোল কিডম্যান ও কেইথ আরবান । ছবি : সংগৃহীত

ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান। তবে দীর্ঘ ১৯ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটেছে এই তারকা দম্পতির। ভাঙনের খবরের সঙ্গে সামনে এসেছে তাদের বিবাহপূর্ব আর্থিক চুক্তি, যেখানে রয়েছে চমকপ্রদ এক ধারা। আর সেই ধারার কারণেই স্বামী কেইথ আরবানকে নিকোল কিডম্যানকে দিতে হতে পারে মোটা অঙ্কের অর্থ।

প্রতিবেদনে বলা হয়েছে, দম্পতির ওই চুক্তিতে ছিল একটি বিশেষ শর্ত—‘সোব্রাইটি ক্লজ’, যাকে অনেকেই ‘কোকেইন ক্লজ’ বলেন। এর অধীনে বলা হয়েছিল, আরবান যদি সম্পূর্ণভাবে মাদকমুক্ত থাকেন, তবে প্রতি বছর তিনি পাবেন ৬ লাখ মার্কিন ডলার। ২০০৬ সালে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়ার পর থেকে আরবান মাদকমুক্ত জীবন কাটাচ্ছেন। সে হিসাবে ১৯ বছরের সংসারে তিনি প্রায় ১১.৪ মিলিয়ন মার্কিন ডলারের দাবিদার।

কেইথ আরবান নিজেও মাদকাসক্তির বিরুদ্ধে নিজের সংগ্রাম নিয়ে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন। ২০২৪ সালের এপ্রিলে কিডম্যানকে সম্মান জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ২০০৬ সালের জুনে বিয়ে করি। মাত্র চার মাসের মাথায় আমার আসক্তির কারণে সম্পর্ক প্রায় ধ্বংস হয়ে যায়। তখন আমাকে রিহ্যাবে যেতে হয়েছিল তিন মাসের জন্য।’

স্ত্রীর ত্যাগের কথা উল্লেখ করে আরবান আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ কী হবে, তা আমি জানতাম না। কিন্তু নিকোল ভালোবাসাকেই বেছে নিয়েছিল। এজন্যই আমরা ১৮ বছর পরও একসঙ্গে ছিলাম।’

এ গায়ক প্রায়ই স্বীকার করেন, নিকোল কিডম্যান তাকে আসক্তি থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৬ সালে রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, একবার কিডম্যান তার জন্য ইন্টারভেনশনের ব্যবস্থা করেছিলেন। আরবান বলেন, ‘আমি সৌভাগ্যবান যে নিক এমনটি করেছিল। বন্ধু ও পরিবারের সহায়তায় আমি সঠিক পথে ফিরতে পেরেছিলাম।’

২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কিডম্যান। এর আগে ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন তিনি। এছাড়া অভিনেত্রী দত্তক নিয়েছেন আরও দুই সন্তান—ইসাবেলা ও কনর।

অভিনয় ও সঙ্গীতে সমানভাবে জনপ্রিয় এই তারকা দম্পতির সম্পর্ক ভাঙার খবরে ভক্তরা হতবাক। তবে তাদের ‘সোব্রাইটি ক্লজ’-এর ধারাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু—যার ফলে কেইথ আরবান পেতে পারেন প্রায় ১১ মিলিয়ন মার্কিন ডলার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X