মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ৩০ একর খাস জমি উদ্ধার, দখল-বিক্রি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

খাসজমিতে নির্মিত এসব অবৈধ ভবন ভেঙে দেয় প্রশাসন। ছবি : কালবেলা
খাসজমিতে নির্মিত এসব অবৈধ ভবন ভেঙে দেয় প্রশাসন। ছবি : কালবেলা

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় প্রায় ৩৫ একর দখল হওয়া সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। এ সময় অবৈধভাবে নির্মিত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান চালিয়ে চা বাগানের খাসজমিতে নির্মিত এসব অবৈধ ভবন ভাঙচুর করা হয়।

অভিযানের সময় সরকারিভাবে উচ্ছেদের কাজে বাধা প্রদান, রেজিস্ট্রেশনবিহীন দলিল তৈরি করে জমি হস্তান্তর, চা শ্রমিকদের বসতভিটা থেকে উচ্ছেদ, জমি জালিয়াতি এবং অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— জাল দলিল লেখক শাহজাহান ওমর, মোসাদ্দেক হোসেন কোরেশী ও শাহজাহান ওমর। তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পলাতক অন্যদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চা বাগানের সাবেক ম্যানেজার, লিটন ও শাহজাহান ওমরের নেতৃত্বে একটি জালিয়াত চক্র দীর্ঘদিন ধরে ভুয়া দলিলের মাধ্যমে বাগানের খাসজমি দখল ও বিক্রি করে আসছিল।

এর আগে শুক্রবার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এলাকা পরিদর্শন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। তার নির্দেশনায় শনিবার অভিযান চালানো হয়।

প্রশাসন জানায়, ভূমি কেনার আগে রেকর্ডীয় খতিয়ান, মালিকানা ধারাবাহিকতা এবং বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা জরুরি। দখলসূত্রে বা রেজিস্ট্রেশনবিহীন দলিলের ভিত্তিতে জমি কেনা প্রতারণার ঝুঁকি তৈরি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X