কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারে গেলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে : শাহজাহান চৌধুরী

কক্সবাজারের উখিয়ায় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়ায় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না।

তিনি বলেন, রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সেলিনা সুলতানা নীশিতা। বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাঁটব, সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় বক্তব্য দেন এবং বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X