কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই

ছবি : শহিদুল আলমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
ছবি : শহিদুল আলমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তিনি বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ভয়াবহ ঝড় ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন।

শহিদুল লিখেছেন, তিনি বর্তমানে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনশেন্স ফ্লোটিলা’র ওপরের ডেকে অবস্থান করছেন। গত রাতের ঝড়ের মধ্যে নৌযানটি দ্রুতগতি বাড়িয়ে সামনে এগোয়, যাতে ঝড় এড়িয়ে যাওয়া যায়। তিনি জানান, ফ্লোটিলার সামনের নৌযানগুলো এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে, তবে তারা ভীত নন। তিনি বলেন, ‘আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই। ফিলিস্তিন মুক্ত হবেই।’

অন্য এক পোস্টে শহিদুল জানান, জাহাজে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি প্রথম রাতে খোলা ডেকে ঘুমিয়েছিলেন। তবে ঝড়ের কারণে পরে তাকে এক্সিট গেটের ছোট্ট কোণে রাত কাটাতে হয়।

তিনি লেখেন,

রিমান্ড ও জেলখানার অভিজ্ঞতা আমাকে এ পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। আমি নিরবচ্ছিন্ন ঘুম দিয়েছি।

তিনি আরও জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রার্থনা বার্তা পাচ্ছেন তারা। এসব বার্তা তিনি সঙ্গী কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমে আগ্রহী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কনটেন্ট ও আপডেটের জন্য দৃক অফিসে যোগাযোগ করতে।

ফ্লোটিলার অন্যান্য জাহাজ আটকে দেওয়ার ঘটনাকে শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর ‘আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা’ বলে উল্লেখ করেছেন। তবুও তিনি দৃঢ়ভাবে লিখেছেন, ‘আমরা অবরোধ ভাঙব। আপনাদের সংহতি আমাদের শক্তি, যা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না। ফিলিস্তিন মুক্ত হবেই।’

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X