কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:২৬ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে আরোহীরা, ইনসেটে আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে আরোহীরা, ইনসেটে আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরের ওপর বাধা দিয়েছে ইসরায়েল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে।

একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক ছিল।

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য মালয়েশিয়া আইনানুগ উপায় ব্যবহার করবে। আমাদের জনগণের নিরাপত্তা এবং মর্যাদা সব থেকে গুরুত্বপূর্ণ।

স্ট্যাটাসের শেষে তিনি বলেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। ফিলিস্তিনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনো পিছপা হব না।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X