বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন পণ্ডিত চন্নুলাল মিশ্র

চন্নুলাল মিশ্র। ছবি : সংগৃহীত
চন্নুলাল মিশ্র। ছবি : সংগৃহীত

ভারতের সংগীত জগতে নেমে এলো গভীর শোকের ছায়া। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত পণ্ডিত চন্নুলাল মিশ্র আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) ৮৯ বছর বয়সে পরলোকগমন করলেন এই মহান শিল্পী। তার মৃত্যুর খবরে সুরের ভুবনে ছড়িয়ে পড়েছে বেদনার নীরবতা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন চন্নুলাল মিশ্র। উত্তরপ্রদেশের মির্জাপুরে তার কন্যার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগে দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

পণ্ডিত চন্নুলাল মিশ্র ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। সংগীতের এই ধারাকে ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশংসিত হন তিনি। ভারতীয় শিল্প-সংস্কৃতিতে তার অবদানের স্বীকৃতি পেয়েছেন সংগীতপ্রেমী ও সাধারণ মানুষ কাছ থেকেও।

পণ্ডিত চন্নুলাল মিশ্রর প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত চন্নুলাল মিশ্রজির প্রয়াণে গভীর শোকাহত। ভারতীয় শিল্প-সংস্কৃতির সমৃদ্ধির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। শুধু শাস্ত্রীয় সংগীতকে সাধারণ মানুষের কাছেই পৌঁছে দেননি, বরং ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেও অমূল্য অবদান রেখেছেন। আমি সৌভাগ্যবান যে তার স্নেহ ও আশীর্বাদ সবসময় পেয়েছি। ২০১৪ সালে বারানসি আসনের জন্য আমার প্রস্তাবকও ছিলেন তিনি। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি।'

পণ্ডিত চন্নুলাল মিশ্রর শেষকৃত্য আজ বিকাল ৫টায় বারানসিতে অনুষ্ঠিত হবে, যেখানে সংগীতপ্রেমী ও পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X