রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মের নামে সমাজের বিভক্তি রুখে দেবে জনগণ : রহমাতুল্লাহ 

বরিশালের চন্দ্রমোহন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশালের চন্দ্রমোহন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

ধর্মের নামে সমাজের বিভক্তি জনগণ রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, যার যার ধর্মীয় স্বাধীনতা তাদের সংবিধান স্বীকৃত অধিকার। ধর্মীয় স্বাধীনতা কোনো করুণা নয়, কিন্তু একটি মহল ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করতে চায়। ধর্ম নিয়ে যারা সমাজে বিভক্তি সৃষ্টি করতে চায় তারা দেশ ও জনগণের শত্রু।

তিনি আরও বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয়। নির্বাচনকে সামনে রেখে যারা ধর্মীয় অনুভূতির নামে মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করে তারা সমাজের ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। তাদের এ-দেশের সাধারণ মানুষ অপছন্দ করে। আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ইস্যু বানিয়ে যারা মিথ্যাচার করছে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড চরসীংহেরকাঠি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি অমল শীল, সাধারণ সম্পাদক উত্তম পাঠনী, পূর্ব চন্দ্রমোহোন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশু পাথর, সাধারণ সম্পাদক নেপাল হালদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তুহিন পণ্ডিত, সাবেক সহসভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল হকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে এদিন বিকেলে বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপনের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিএম কলেজ মসজিদে আয়োজিত মোনাজাতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X