নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

প্লাটফর্মে অপেক্ষমান ট্রেন। ছবি : কালবেলা
প্লাটফর্মে অপেক্ষমান ট্রেন। ছবি : কালবেলা

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎই একটি বগির নিচে চাকার কাছে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় এলাকাবাসী, বিল্লু সরদার, রুবেল হোসেন, মুনির আরিন্দা, সাজু সরদার, সাইদুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎই চাকার কাছে আগুন ধরে এবং ধোঁয়া উঠতে থাকে। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করে। পরে ত্রুটিযুক্ত বগি রেখে, রাতে ৭টার দিকে প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।

মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম কালবেলাকে জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। তখন ট্রেনের পরিচালক বলেন, গাড়িটি দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যাচ্ছে। পরর্বতীতে ত্রুটিযুক্ত বগিটি রেখে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X