কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি থেকে আরও ২ নেতার পদত্যাগ

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে সদ্য পদত্যাগ করা এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ। ছবি : সংগৃহীত
এনসিপির কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে সদ্য পদত্যাগ করা এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার কমিটি থেকে এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ নামের দুই নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (০১ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগ চেয়ে (এনসিপির) যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন লিখেছেন ওই দুই নেতা।

আবেদনের ওই লিখিত স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। অব্যাহতি চাওয়া দুই নেতারা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কুষ্টিয়া জেলা শাখার এক নম্বর যুগ্ম সমন্বয়কারী মো. এবাদত আলী ও দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ।

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদনে এক নম্বর যুগ্ম সমন্বয়কারী মো. এবাদত আলী লিখেছেন, আমি মোহাম্মদ ইবাদত আলী জুলাই ২০২৪ আন্দোলনে একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে সক্রিয় ছিলাম। গণ-অভ্যুত্থান পরবর্তীকালে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি একটি অরাজনৈতিক সংগঠনে কুষ্টিয়া সদরে প্রতিনিধি হিসাবে কাজ শুরু করি। পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে দলের কর্তৃপক্ষ আমাকে কুষ্টিয়া জেলার ১ম যুগ্ম সমন্বয়কের দায়িত্ব প্রদান করেন। এজন্য আমি এনসিপি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু বর্তমানে আমার পারিবারিক দায়দায়িত্ব ও বয়স বিবেচনায় দলের প্রদত্ত এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এ সত্ত্বেও একটি বৈষম্য মুক্ত ফ্যাসিবাদ মুক্ত ও আধিপত্যবাদ মুক্ত বহুদলীয় গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে যারা রাজপথে থাকবে তাদের প্রতি আমার নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। রাজপথের সহকর্মী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যন্ত আমাকে সহযোগিতা করার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

অন্যদিকে দুই নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ পদত্যাগ চেয়ে লিখেছেন, আমি মো. শরিফুল ইসলাম সবুজ, সূচনালগ্ন থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছি এবং বিশ্বাস করেছিলাম যে এই দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা তথা জুলাই আন্দোলনের মূল্যবোধকে ধারণ করবে। কিন্তু অপ্রিয় হলেও সত্য অত্যন্ত দুঃখের সঙ্গে উপলব্ধি করছি দল তার পথ হারিয়েছে। নেতৃত্বের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে যে ধরনের আপসনীতি ও সুবিধাবাদী ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা জুলাই আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান চেতনার সঙ্গে সাংঘর্ষিক। জুলাই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় নয়। এটি ছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং শোষণের বিরুদ্ধে এক দুর্বার গণঅভ্যুত্থান।

তিনি আরও লিখেন, সেই আন্দোলনের যে মূল্যবোধ (সমতা, ন্যায়বিচার ও গণমানুষের মুক্তির অঙ্গীকার) তা আজকের জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে না বরং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থের কাছে আদর্শ বিসর্জন দেওয়া হচ্ছে। যেটা আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছি। আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট। আন্দোলনের চেতনা বিসর্জন দিয়ে কোনো দল বা নেতৃত্বকে অনুসরণ করা আমার পক্ষে অসম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে-কোনো সংগঠনের চেয়ে আদর্শ বড়, আর আদর্শ বিসর্জন দিয়ে সংগঠনে থাকা আত্মপ্রতারণা ছাড়া কিছু নয়। অতএব, আমি ঘোষণা করছি যে, আজকের তারিখ হতে জাতীয় নাগরিক পার্টির সকল কার্যক্রম এবং সদস্যপদ থেকে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে ইবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ বলেন, ‘দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের চেতনার নীতি-নৈতিকতার পরিপন্থি কর্মকাণ্ডসহ ব্যক্তিগত কারণে আমরা এনসিপির সবধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। ভবিষ্যতে দলে থাকা না থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করব।’

কুষ্টিয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি শুনেছি, তবে এখনো দলীয় নিয়ম অনুযায়ী কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েনি। কেন তারা পদত্যাগ করছেন, তাও আমাকে জানানো হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X