বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হলেন ক্রিস ইভান্স

ক্রিস ইভান্স I ছবি : সংগৃহীত
ক্রিস ইভান্স I ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় তারকা ও ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত অভিনেতা ক্রিস ইভান্স বাবা হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা এবং বর্তমান স্ত্রী আলবা ব্যাপটিস্টারের কোলে এসেছে প্রথম সন্তান।

হলিউডভিত্তিক গণমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে জানা গেছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম নেয় তাদের প্রথম সন্তান— কন্যাশিশু। মেয়ের নাম রাখা হয়েছে ‘আলমা গ্রেস’। যদিও এখন পর্যন্ত সন্তান জন্মের খবরটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ক্রিস বা আলবা।

আশ্চর্যের বিষয়, তারা শুধু সন্তান জন্মের খবরই নয়, আলবার গর্ভধারণের বিষয়টি পুরোপুরি গোপন রেখেছিলেন। ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয় কয়েক মাস আগে, যখন এক ফ্যান পেজ ফাদার্স ডে উপলক্ষে ক্রিসকে শুভেচ্ছা জানায়। এরপর আলবার বাবার একটি মন্তব্য ভাইরাল হয়—‘ধন্যবাদ প্রিয় ক্রিস, এবার তোমার পালা’—যা থেকেই ভক্তরা অনুমান করেন, দম্পতিটি শিগগিরই সন্তান প্রত্যাশা করছেন।

ক্রিস ও আলবা ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেপ কডে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করেন। বহুদিনের প্রেমের সম্পর্কের পর তারা গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে ৯ মাস আগে তারা ইনস্টাগ্রামে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন, যা তাদের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছিল।

অভিনয় জীবনে ক্রিস ইভান্স সম্প্রতি ‘ম্যাটেরিয়ালিস্টস’ নামের একটি রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন ডাকোটা জনসন ও পেদ্রো পাসকাল। পাশাপাশি শোনা যাচ্ছে, তিনি আবারও মার্ভেল ইউনিভার্সে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ছবির মাধ্যমে ফিরতে পারেন, যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, পর্তুগিজ অভিনেত্রী আলবা ব্যাপটিস্টা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডারলাইন’ নামের কমেডি থ্রিলার ছবিতে অভিনয় করেছেন। শিগগিরই তাকে ‘মাদার মেরি’ ও ‘ভলট্রন’ নামের দুটি ছবিতেও দেখা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X