বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হলিউড অভিনেতা বার্ট ইয়ংয়ের মৃত্যু

অভিনেতা বার্ট ইয়ং। ছবি : সংগৃহীত
অভিনেতা বার্ট ইয়ং। ছবি : সংগৃহীত

হলিউডের প্রবীণ অভিনেতা বার্ট ইয়ং মারা গেছেন। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রয়াত হন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। খবর ইউএসএটুডে ডটকম।

সম্প্রতি বার্ট ইয়ংয়ের মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে অ্যান মোরিয়া স্টেইনজিজার।

১৯৭৬ ‘রকি’ সিনেমায় অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শ্যালকের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বার্ট। পরে হলিউডের কিছু কালজয়ী ছবিতে অভিনয় করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা, চায়না টাউন, উইন উইন এবং ব্যাক টু স্কুল-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন বার্ট।

প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলভার স্ট্যালন। ইনস্টাগ্রামে বার্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘আমার প্রিয় বন্ধু বার্ট ইয়ং, তুমি অসাধারণ একজন মানুষ ও শিল্পী। আমি ও এই পৃথিবীর মানুষ তোমাকে খুব মিস করব।’

১৯৭০ সালে ‘কার্নিভ্যাল অব ব্লাড’ সিনেমার মাধ্যমে অভিনয় অঙ্গনে পা রাখেন বার্ট। ১৯৭৬ সালে স্ট্যালনের সঙ্গে মুক্তিপ্রাপ্ত ‘রকি’ চলচ্চিত্র তাকে রাতারাতি প্রচারের আলোয় আনে। এই সিনেমায় সেরা সহশিল্পী হিসেবে অস্কারে মনোনীত হয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X