কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবদের সঙ্গে ডিনার কামনা, কে এই অভিনেত্রী?

সেহার শিনওয়ারি। ছবি : সংগৃহীত
সেহার শিনওয়ারি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ যদি ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপে হারিয়ে দেয় তা হলে সাকিব আল হাসানদের সঙ্গে ‘ডিনার ডেট’-এ যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। ১৫ অক্টোবর টুইটারে এমন পোস্ট করে আলোচনায় আসেন তিনি। আজ চলছে ভারত-বাংলাদেশের ম্যাচ। তাই এই খেলার পাশাপাশি ক্রীড়ামোদীদের চোখ এখন এই অভিনেত্রীর দিকেও। খবর টাইমস অব ইন্ডিয়া।

টুইটে সেহার লিখেছেন, ‘আমার বাঙালি বন্ধুরা আমাদের হয়ে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে ‘ফিশ ডিনার’ ডেটে যাব’।

সেহারের পোস্টের সমালোচনা করছেন বাংলাদেশি টুইটার ব্যবহারকারীরা। তার পোস্টের স্ক্রিন শেয়ার করে অভিনেত্রীর এমন কথাকে ‘রাজনৈতিকভাবে ভুল’ বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, ‘পাকিস্তানের হয়ে প্রতিশোধ নিতে নয়, বরং বাংলাদেশ নিজের তাগিদেই ভারতের বিপক্ষে ভালো খেলতে বাধ্য!’

২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সেহার। এরপর তাকে দেখা গেছে কয়েকটি ধারাবাহিকে। অভিনয়ে পরিবার ও নিজের সম্প্রদায়ের বাধার মুখেও পড়েছিলেন তিনি। প্রতিকূলতা কাটিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১০

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১১

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১২

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৩

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৪

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৫

চার জেলায় বন্যার আভাস

১৬

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৭

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৮

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

২০
X