বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী লরা

সংগীতশিল্পী লরা লিঞ্চ। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী লরা লিঞ্চ। ছবি : সংগৃহীত

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন মিউজিক ব্যান্ড ‘ডিক্সি চিক্স’-এর প্রতিষ্ঠাতা ও সদস্য সংগীতশিল্পী লরা লিঞ্চ। শুক্রবার (২২ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে মৃত্যু হয় কণ্ঠশিল্পীর। তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর বিবিসি।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, শুক্রবার এল পাসো শহরের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয় লরা লিঞ্চের। এই তারকার মৃত্যুতে ব্যান্ডের বর্তমান সদস্যরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন। তারা লিখেছেন, গান-বাজনা, হাসাহাসি ও একসঙ্গে ভ্রমণের মাধ্যমে আমাদের অন্তরে বিশেষ জায়গায় রেখেছি। লরা লিঞ্চ উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি আমাদের ব্যান্ডের শুরুর দিনগুলোয় স্ফুলিঙ্গ দিয়েছেন।

১৯৯০ সালে লরা লিঞ্চ রবিন লিন ম্যাসি, মার্টি এরউইন ও অ্যামিলি এরউইনের সঙ্গে ‘ডিক্সি চিক্স’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে ব্যান্ড ছাড়ার আগে তিনটি অ্যালবাম রেকর্ড করেছিলেন এই গায়িকা। দল থেকে চলে যাওয়ার পর ‘ডিক্সি চিক্স’ ব্যান্ড ১৯৯৮ সালে ‘ওয়াইড ওপেন স্পেস’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সাফল্য অর্জন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X