বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ

মার্কিন গায়ক চার্লি পুথ। ছবি : সংগৃহীত
মার্কিন গায়ক চার্লি পুথ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ। ২০২৪ সালের শুরুতে ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করবেন তিনি। সোমবার (২৫ ডিসেম্বর) তাকে নিয়ে কনসার্ট আয়োজনের ঘোষণা দেয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃষ্টি সূত্রধর নামে একজন সংবাদমাধ্যমে বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে কনসার্টটির সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা চলছে। ফেব্রুয়ারিতে চার্লি পুথের অংশগ্রহণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্টটি কত তারিখে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এতে দেশীয় শিল্পীরাও পারফর্ম করবেন। ইতোমধ্যেই চার্লি পুথের সঙ্গে কনসার্টের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কনসার্টের একদিন আগেই টিম নিয়ে ঢাকায় আসবেন তিনি। ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রথম পছন্দে রয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

২০১৫ সালে ‘সি ইউ এগেইন’ গানের মাধ্যমে পুরো বিশ্বে পরিচিতি পান চার্লি পুথ। ওই গানে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা। মুক্তির পর বিলবোর্ড টপ চার্টে ১২ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল গানটি। মনোনয়ন পেয়েছিল গ্র্যামিতেও।

এর পরের বছর ‘নাইন ট্রেক মাইন্ড’ প্রকাশের পর টপচার্ট বিলবোর্ডে জায়গা করে নেন তিনি। সহশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে তার গাওয়া ‘উই ডোন্ট টক এনিমোর’ গানটিও সারা বিশ্বে শ্রোতাপ্রিয় হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X